মহেশখালী চ্যানেলে স্পিডবোট দুর্ঘটনায় নারীর মৃত্যু

কক্সবাজার–মহেশখালী নৌ রুটের মহেশখালী চ্যানেলে এক ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় মারাত্মক আহত এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মুহাম্মদ তারেক, মহেশখালী (কক্সবাজার)

Location :

Maheshkhali
মহেশখালী চ্যানেলে স্পিডবোট দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহেশখালী চ্যানেলে স্পিডবোট দুর্ঘটনায় নারীর মৃত্যু |নয়া দিগন্ত

কক্সবাজার–মহেশখালী নৌ রুটের মহেশখালী চ্যানেলে এক ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় মারাত্মক আহত এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহেশখালী চ্যানেলের হামিদারদিয়া খালের মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নুর নাহার (প্রকাশ নাগু) (৪৮) মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা গ্রামের বাসিন্দা। ​

পারিবারিক সূত্রে জানা গেছে নিহত নুর নাহার তার মামার জানাজায় আসছিলেন। সাগরে ভাসমান একটি স্পিড বোটকে পেছন থেকে অপর একটি স্পিডবোট ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা যায়, মহেশখালী ফেরিঘাট থেকে কক্সবাজার গামী একটি স্পিডবোট মাঝপথে প্রফেলারে কোনো এক বস্তু আটকে যায়। এসময় চালক বোট থামিয়ে তা সারানোর চেষ্টা করলে পেছন থেকে আসা অপর একটি স্পিড বোট ভাসমান স্পিডবোটকে জোরে ধাক্কা দিলে তা চালকসহ ১১জন যাত্রী নিয়ে উল্টে যায়।

স্পিড বোটের ধাক্কায় এক নারী মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য স্পিড বোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। বোটে থাকা এক চালক ও যাত্রী সূত্রে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনাকবলিত স্পিড বোটটি কক্সবাজারের স্থানীয় একজন ব্যক্তির মালিকানাধীন বলে জানা গেছে। বোটটি মনজুর নামের এক চালক নিজ দায়িত্বে পরিচালনা করছিলেন।

দুর্ঘটনার সময় বাকি যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত অজ্ঞাত ওই নারীকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।