সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

অতিবৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। পাহাড় ধসের কারণে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর তা পুনরায় স্বাভাবিক হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে রাঙ্গামাটিতে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক, ঝর্ণা এবং পাহাড়ি ট্রেইলে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এদিকে অতিবৃষ্টিতে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। পাহাড় ধসের কারণে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর তা পুনরায় স্বাভাবিক হয়েছে।