খুলনায় কোরআন দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা

সভা শেষে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে কোরআনের মর্যাদা রক্ষায় শাহাদাতবরণকারী মুসলিমদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় কোরআন দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আয়োজিত আলোচনা সভায় বক্তারা
খুলনায় কোরআন দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আয়োজিত আলোচনা সভায় বক্তারা |নয়া দিগন্ত

ঐতিহাসিক ‘কোরআন দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা।

সোমবার (১১ মে) নগরীর একটি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

খুলনা মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ও মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন।

এ সময় মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আহমেদ সালেহীন, এস এম বেলাল হোসেন, আব্দুর রশিদ ও ফারহান তূর্য।

সভা শেষে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে কোরআনের মর্যাদা রক্ষায় শাহাদাতবরণকারী মুসলিমদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।