নাজিরপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল ঢাকায়

ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
মৃত আব্দুল ওয়াদুদ খান
মৃত আব্দুল ওয়াদুদ খান |নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজ টিন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ খান (৮৫) ঢাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিন ওয়াদুদ খান বাসা থেকে সকালের নাস্তা খেয়ে বের হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যেতেন ও বাজারের আশেপাশে হাঁটাহাঁটি করতেন। আযান হলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় ও বাজারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়। পরে রাত ১০টার দিকে রাজধানীর খিলগাঁও থেকে তার লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।