রংপুরের তারাগঞ্জে ঘুরতে যাওয়া এক ইরানি দম্পতিকে আটক করে মারধর এবং ফোন ও বিদেশী মুদ্রা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ মে) দুপুরে উপজেলার দক্ষিণ ঘনিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তারাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সোমবার উপজেলার দক্ষিণ ঘনিরামপুর গ্রাম থেকে সেলিম রেজা (৬৪) এবং তার স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিনকে (৫৭) উদ্ধার করেছি। পরে সেনাবাহিনীর টহল দল নিরাপত্তা দিয়ে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেয়।
আটক ব্যক্তিরা হলেন ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মেরাজুল ইসলাম।
সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ‘ইরানি দম্পতি ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন রোববার (১ জুন)। ভাড়া করা গাড়ি নিজেরা চালাচ্ছিলেন গুগল ম্যাপ ব্যবহার করে। ভুল করে তারা তারাগঞ্জের একটি গ্রামে চলে যান। এরপর তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উলটা মারধর করে ডলার, মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।’
সেনা কর্মকর্তা আরো জানান, ‘ওই এলাকায় তল্লাশি চালিয়ে খোয়া যাওয়া মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়।



