সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের আজাদী ময়দানে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, জেলা পরিষদের প্রশাসক ও সবেক জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া ও যুবদলের সাবেক সম্পাদক রেজাউল করিম পিন্টু।



