বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস ফাউন্ডেশন বৃত্তির ফল প্রকাশ

বগুড়ায় ২০২৫ সালের দ্যা ব্রিলিয়ান্টস ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস ফাউন্ডেশন বৃত্তির ফল প্রকাশ
বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস ফাউন্ডেশন বৃত্তির ফল প্রকাশ |নয়া দিগন্ত

বগুড়ায় ২০২৫ সালের দ্যা ব্রিলিয়ান্টস ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর জেলার ছয়টি উপজেলা থেকে মোট চার হাজার ৪০১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৪৮ জন, জেনারেল গ্রেডে ১৭৩ জন, প্রাতিষ্ঠানিক মেধা তালিকায় ৮৭ জন ও শুভেচ্ছা গ্রেডে ২৯৮ জনসহ মোট ৬০৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লবের কাছে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক তৌফিকুল ইসলাম তাকি, সদস্য সচিব তালিবুল হাবিব, রেজিস্ট্রার মানিক মিয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবহান, রাফিউজ্জামান ও শোয়াইব ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর জেলার ছয়টি উপজেলার নয়টি কেন্দ্র ও একটি উপকেন্দ্রে দ্যা ব্রিলিয়ান্টস ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।