লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন ৯২ বছরের হাফেজ আহমদ

সকালে বাড়ি থেকে বের হন তিনি, যেন লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
লাঠিতে ভর দিয়ে এসে ভোট দিলেন বৃদ্ধ
লাঠিতে ভর দিয়ে এসে ভোট দিলেন বৃদ্ধ |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন ৯২ বছরের হাফেজ আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাহাতা পাঠানিকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

সকালে বাড়ি থেকে বের হন তিনি, যেন লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

ভোট দিয়ে বেরিয়ে এসে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, ‘ঠিকমতো হাঁটতেও পারি না। তবু মনে সাহস ছিল—ভোট তো আমার অধিকার, দিতেই হবে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান আমল থেকে ভোট দিয়ে আসতেছি। আর কবে ভোট দিতে পারব জানি না। বয়সের কারণে আমাকে লাইনে দাঁড়াতে হয়নি, দ্রুত ভোট দিতে পেরেছি।’

প্রবীণ এই ভোটারের উপস্থিতি কেন্দ্রের অন্য ভোটারদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করে।