মিজানুর রহমান

সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যা সময়ের সঙ্গে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান
তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান |নয়া দিগন্ত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যা সময়ের সঙ্গে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

যারা আলোচনায় আছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান।

স্থানীয় বাসিন্দারা বলছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মিজানুর রহমান ব্যতিক্রম কিছু করার যোগ্যতা রাখে। নির্বাচনী পরিস্থিতি,দলীয় মনোনয়ন কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়।

স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারগন বলছেন, ইতোমধ্যে তার প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি,সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সকল স্তরের ভোটার ও বিশেষ কটে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন যুবদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন,আর্থিক ভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা, দলের দুর্দিনে মাঠে সক্রিয় থেকে কর্মীদের সংগঠিত করা,সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর কারণে মিজানুর রহমান সকল স্তরের মানুষ মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে মিজানুর রহমান জানান, সুশাসন প্রতিষ্ঠা,সার্বিক উন্নয়ন,জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তার জন্য নিজ দল ও এলাকা ভোটারগনদের সমর্থন চাই। আর সবাই আমাকে সমর্থন দিলে নির্বাচনে নির্বাচিত হয়ে সবাই কে সাথে নিয়ে সকলের পরামর্শে উত্তর বড়দল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত করতে কাজ করবো।