চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Chitalmari
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ইউএনও খাদিজা আক্তার
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ইউএনও খাদিজা আক্তার |নয়া দিগন্ত

বাগেরহাটের চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ফাত-আল-মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আহমেদ ইকবাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম ও তথ্য আপা মুর্শিদা আক্তার উপস্থিত ছিলেন।

মেলায় দেশী প্রজাতির কমপক্ষে অর্ধশত রকমের ফল প্রদর্শিত হয়।

Topics