গাংনীতে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

রামিম ওই উপজেলার গোপালনগর গ্রামের রুহুল আমিনের ছেলে। এবং তালিমুল কোরআন অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু |ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে রামিম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজি মহসিন আলির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পরে তার লাশ উদ্ধার করে স্থানীয়া।

রামিম ওই উপজেলার গোপালনগর গ্রামের রুহুল আমিনের ছেলে। এবং তালিমুল কোরআন অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, রামিমসহ তার কয়েকজন বন্ধু পুকুরের পাশ দিয়ে হাটার সময় পা ফঁসকে পড়ে পানির নিচে তলিয়ে যায় সে।

অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।