কুষ্টিয়ায় যুবদল নেতা পুলিশ হেফাজতে

কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জেলা প্রশাসক ইকবাল হোসেন যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে দিয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে যুবদল নেতাআব্দুল মাজেদ (মাঝে কালো পোশাক পরিহিত) পুলিশ হেফাজতে
কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে যুবদল নেতাআব্দুল মাজেদ (মাঝে কালো পোশাক পরিহিত) পুলিশ হেফাজতে |নয়া দিগন্ত

কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জেলা প্রশাসক ইকবাল হোসেন যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় এই ঘটনার পর থেকে ভোট কেন্দ্রের আশেপাশে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ এবং র‍্যাব ওই কেন্দ্র উপস্থিত হয়।

যুবদল নেতা আব্দুল মাজেদ সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল। জেলা প্রশাসক ইকবাল হোসেন এই কেন্দ্র পরিদর্শন শেষে যাওয়ার মুহূর্তে আমার সাথে খারাপ আচরণ করেন। তিনি অন্যায়ভাবে আমাকে গাড়িতে তুলে নিতে যাচ্ছিল। ভোট কেন্দ্রের আশেপাশে কোনরকম অরাজকতা অথবা খুনখারাপি হলে জেলা প্রশাসক ইকবাল হোসেনকে দায় নিতে হবে বলে তিনি সাংবাদিকদের জানান। এর আগে সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় ভোটার কাজী আব্দুস সালামকে যুবদল নেতা আব্দুল মজিদের ছেলে সাঞ্জিত মেরে আহত করে।