সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

ধলাই নদী থেকে জেলেরা তার লাশ উদ্ধার করেন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে ধলাই নদী থেকে জেলেরা তার লাশ উদ্ধার করেন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়।

সুব্রত লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। তিন বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন তিনি। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ধলাই নদীতে বিকাশের সন্ধান চালায়। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার পর তারা উদ্ধার কাজ বন্ধ রাখে। সকালে লাশ ভেসে ওঠে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লোকজন লাশ নিয়ে সিলেট ত্যাগ করেছেন।