ঘাটাইলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সকালে বাড়ির কাঁঠাল গাছ থেকে মিন্টু মিয়ার লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যার রহস্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Ghatail
সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে মিন্টু মিয়া (৭৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলায় ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামে নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মিন্টু মিয়া রামদেবপুর গ্রামের মরহুম মালামত আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানায়, মিন্টু মিয়া শনিবার রাতে বাজার থেকে স্বাভাবিকভাবে বাড়িতে আসেন। রাতে সবার সাথে কথা বলেন এবং ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছে তার লাশ ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

মিন্টু মিয়ার মেয়ে রাশেদা জানান, বাড়িতে কোনো ঝগড়া বিবাদ হয়নি। কেনো এমন ঘটনা ঘটলো আমরাও জানি না।

তিনি বলেন, ‘আমার বাবার দীর্ঘদিনের পেট ব্যাথা ছিল। ব্যাথা তীব্র হলে পাগলের মতো করত। ব্যাথার কারণে এমন হতে পারে।’

রামদেবপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: জাহাঙ্গীর আলম জানান, মিন্টু মিয়া কারো সাথে ঝগড়াঝাঁটি করতেন না। সে ভালো মানুষ ছিল। কিন্তু কেনো এমন হলো তা বুঝতে পারলাম না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, এখন পর্যন্ত আত্মহত্যার রহস্য পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।