চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে এক হাজার পিসহ ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধারসহ চারজন ও বিভিন্ন ঘটনায় অভিযুক্ত আরো ১২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ দাশ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন ।
আটককৃতরা হলো বাবুচির অনি হোসেন, মোরশেদ আলম, মো: নাছির, অলিপুরের ছারু মিয়া, বারাইশের ফরহাদ, আলী হোসেন, মো: শাকিল, কাশিনগরের কবির হোসেন, দক্ষিণ কাইচ্ছুটির মোস্তফা, বৈদ্দেরখীলের আলমগীর হোসেন, বাঙ্গালমুড়ির ফারুক হোসেন, সাবেক পাড়ার মো: রুবেল, সুজাতপুরের রুবেল হোসেন, বড়পুস্করণীর ফাতেমা আক্তার, ভাজকরার খাদিজা বেগম পারুল ও কমলপুরের কাউছার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা, ২৫ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৬ জনকে আটক করেছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ দাশ বলেন, মাদক ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় অভিযানে ১৬ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।



