গোয়াইনঘাটে ১১ দলের মিছিল ও সমাবেশ

Location :

Gowainghat

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে গোয়াইনঘাটে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

বুধবার বিকেলে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে গোয়াইনঘাট বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন করে সবজি বাজারে এক পথসভায় মিলিত হয়।

গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন ও সিনিয়র নায়েবে আমির ডাক্তার আব্দুন নূরের নেতৃত্বে এতে অংশ নেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান আহমদ, নায়েবে আমির মাওলানা ফয়েজ আহমদ সহকারী সেক্রেটারি হাফেজ মিসবাহ উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমির মনজুর আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, সেক্রেটারি ইমরান আহমদ, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হোসাইন আহমদ, সেক্রেটারি বুরহান উদ্দিন, ১১ দলীয় ঐক্যের নেতা মৰ্তুজ আহমদ, এমদাদ উল্ল্যাহ, সেলিম উদ্দিন প্রমুখ।