নোয়াখালীতে ধর্ষণের পর হত্যা

পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়
পেছালো শিশু আসমা হত্যা মামলার রায় |নয়া দিগন্ত

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৪ মে) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ নতুন তারিখ ধার্য করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির মাওলানা মো: শাহজাহানের মেয়ে নিহত আসমা ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার হয় জেঠাতো ভাই শাহাদাত। পরে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে জানায়, ধর্ষণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে। মামলার আসামি শাহাদাত একই বাড়ির বাবুল হোসেনের ছেলে।

রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে বিচারক এজলাসে বসেই রায়ের তারিখ পুনর্নির্ধারণ করে আগামী ২৪ জুন ঠিক করেন।

এদিকে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো নোয়াখালীজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন।