কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি উপজেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দী দুর্গত, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
রোববার (১২ জুলাই) বিকেলে দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় টানা ছয় দিনের অবিরাম ভারিবর্ষণ ও মাতামুহুরি নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও পেকুয়া উপজেলার মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শামীম কবীর, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান ছালেকুজ্জামানসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
কক্সবাজার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং কৈয়ারবিল, বরইতলী, টৈটং, পেকুয়া সদর, নন্দীর পাড়া এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী তুলে দেন।



