স্বাধীনতার ৫৫ বছর পর পূর্ণ মন্ত্রী পেল দেওয়ানগঞ্জবাসী

এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মনোনীত হওয়ায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত |ফাইল ছবি

জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মনোনীত করা হয়েছে। এতে তার নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল আনন্দ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

জানা গেছে, ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রথম জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত। সেই সময় তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর এই প্রথম দেওয়ানগঞ্জ উপজেলায় এম রশিদুজ্জামান মিল্লাত প্রথমে প্রতিমন্ত্রী ও পরে পূর্ণ মন্ত্রিত্ব লাভ করলেন।