পুলিশের বিশেষ অভিযান

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা জব্দ

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ও সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
অভিযানে জব্দ করা ৩১ বস্তা ভারতীয় জিরা
অভিযানে জব্দ করা ৩১ বস্তা ভারতীয় জিরা |নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিন চালিত বারকি নৌকা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে গোয়াইনঘাট থানা পুলিশ এ অভিযান চালায়।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় চার পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক এসআই মো: মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ ডিউটিতে থাকা অবস্থায় জানতে পারে, চারজন ব্যক্তি নৌকাযোগে ভারতীয় অবৈধ জিরা নিয়ে বাংলাবাজার থেকে সিলেটের দিকে রওনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সরকারি স্পিডবোট নিয়ে ধাওয়া করলে চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা ও ২৫ অশ্বশক্তিসম্পন্ন ইঞ্জিনসহ ৪৫ ফুট লম্বা একটি কাঠের বারকি নৌকা জব্দ করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ও সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি নৌকা জব্দ করা হয়েছে।

তিনি জানান, অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্তসহ গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।