কর্ণফুলীতে অবৈধ জ্বালানি তেল মজুদ, জরিমানা ৪০ হাজার টাকা

অভিযানে জব্দ করা তেল আইনানুগ প্রক্রিয়ায় কাছের একটি পেট্রোল পাম্পে বিক্রি করা হয়। পাশাপাশি ভবিষ্যতে ওই প্রতিষ্ঠানে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)

Location :

Chattogram
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন।

প্রশাসন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সাঈদ অটোমোবাইলস নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদের বিষয়টি শনাক্ত করে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে প্রায় এক হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল মজুদ রেখে তা বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা তেল আইনানুগ প্রক্রিয়ায় কাছের একটি পেট্রোল পাম্পে বিক্রি করা হয়। পাশাপাশি ভবিষ্যতে ওই প্রতিষ্ঠানে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন বলেন, ‘অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’