কুমিল্লার নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের সাথে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মতবিনিময় সভা শুক্রবার উপজেলা প্রশাসন কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
এ সময় বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক মাঈন উদ্দিন দুলাল, তাজুল ইসলাম, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, মো: শাহজাহান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, অফিস সম্পাদক মেহেদি হাছান ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সায়েম আজাদ, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন, উপজেলা যুবদল নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হোসেন টিপু প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি, নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিভাজন দূর করে ঐক্যবদ্ধ নাঙ্গলকোট প্রেসক্লাব গঠনকল্পে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন। এ কমিটি সাংবাদিকদের তালিকা তৈরি করে নির্বাচনের মধ্যে নাঙ্গলকোট প্রেসক্লাব কমিটি গঠনের আহ্বায়ক জানান।



