আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত

সমাবেশ শেষে একটি গণমিছিল টানেল মোড় থেকে শুরু হয়ে শশী ক্লাব এলাকা প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে
আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড. হেলাল উদ্দিন নোমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, খেলাফত মজলিস আনোয়ারা উপজেলা সভাপতি মাওলানা আবরার, আমির সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ জসিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা সভাপতি সাইফুদ্দিন, নাছির উদ্দিন শাহ, মাওলানা মোহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়্যেদ মোহাম্মদ আতিক জামালী, নজরুল করিম ও হাফেজ মোহাম্মদ হারুনসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তারা গণভোটের গণরায় বাস্তবায়নের পাশাপাশি একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি গণমিছিল টানেল মোড় থেকে শুরু হয়ে শশী ক্লাব এলাকা প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দেন।