লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারদের কেউ অভিযোগ দিলে আইনিব্যবস্থা নেয়া হবে।’

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Komol Nagar
সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন
সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের কমলনগরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ওসমান গনিসহ (৫০) একই সিএনজির দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (২০ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অপরজন রফিকুল ইসলাম (৩৫) চরফলকন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফ হোসাইন জানান, তিনিসহ পাঁচজন যাত্রী লক্ষ্মীপুর থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় লক্ষ্মীপুর-কমলনগর সড়কের করইতলা বাজার এলাকায় পৌঁছালে চালক তন্দ্রা ঘোরে নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহত ওসমান গনি ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ ঘটনার পর সিএনজিচালক পালিয়ে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারদের কেউ অভিযোগ দিলে আইনিব্যবস্থা নেয়া হবে।’