জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি, কাফনের কাপড় পরে মানববন্ধন

হাজিরহাট এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার খানকে পুলিশ গ্রেফতার করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সে জামিনে বের হয়ে আসে।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali
‎জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি দেয়ায় কাফনের কাপড় পরে মানববন্ধন
‎জামিনে বেরিয়েই বাদীকে প্রাণনাশের হুমকি দেয়ায় কাফনের কাপড় পরে মানববন্ধন |নয়া দিগন্ত

হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার খানকে পুনরায় গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে কাফনের কাপড় পরে ব্যতিক্রমী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৭ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাজিরহাট এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার খানকে পুলিশ গ্রেফতার করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সে জামিনে বের হয়ে আসে। কারামুক্ত হয়েই ক্ষিপ্ত আজাহার প্রকাশ্য দিবালোকে মামলার বাদীকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের চূড়ান্ত হুমকি দেয়।

এতো জঘন্য অপরাধী এত দ্রুত জামিন পেয়ে যাওয়ায় এবং প্রকাশ্যে বাদীর জীবন বিপন্ন করার হুমকি দেয়ার পর থেকে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের শত শত সচেতন নাগরিক অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে মৌন ও তীব্র প্রতিবাদ গড়ে তোলেন।

‎কর্মসূচি শেষে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।