সোনারগাঁওয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

‘রমজানে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে। কৃত্রিম সঙ্কট, মূল্য বৃদ্ধি ও অবৈধ মজুদ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।’

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
ভ্রাম্যমান আদালতের অভিযান
ভ্রাম্যমান আদালতের অভিযান |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৮ মার্চ) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় মো: মুছা নামের এক তরমুজ ব্যবসায়ীকে ১০ হাজার, বৈশাখী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে পাঁচ হাজার ও দু’টি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, ‘রমজানে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে। কৃত্রিম সঙ্কট, মূল্য বৃদ্ধি ও অবৈধ মজুদ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।’