ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবা কারবারি যুবকের কামড়ে পুলিশের এক এসআই আহত হয়েছেন। এ সময় আট পিস ইয়াবাসহ সুজন হাওলাদার (৩০) নামের ওই যুবককে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
সুজন কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মো: সোবাহান হাওলাদারের ছেলে।
সূত্র জানায়, এসআই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুজন হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। এ সময় সুজন এসআই রতন চন্দ্র হাওলাদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। মাদক কারবারি সুজনের কামড়ে পুলিশ রতন আহত হন।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু নাছের রায়হান জানান, দুপুরে দক্ষিণ চেঁচরী এলাকা থেকে আট পিচ ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।



