বরিশাল ব্যুরো
বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বেলা ২টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না। বিশেষ অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন ও অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ বরিশাল জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
প্রধান অতিথির বক্তেব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, জাতীয়বাদী আইনজীবীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে আগামী ২ এপ্রিল বরিশাল বারের নির্বাচনে জাতীয়বাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।



