দুই ভাইয়ের এসএসসি পাসের আনন্দ মায়ের মৃত্যু শোকে মলিন

‘আফিয়া আমাদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে। সে ছেলেদের সফলতা দেখে যেতে পারেনি। স্ত্রীর অকাল মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।’

Location :

Rajnagar
দুই ভাইয়ের এসএসসি পাসের আনন্দ মায়ের মৃত্যু শোকে মলিন
দুই ভাইয়ের এসএসসি পাসের আনন্দ মায়ের মৃত্যু শোকে মলিন |নয়া দিগন্ত

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগরের অর্ণব ও অর্পনের এসএসসি পাসের আনন্দ মৃত্যু শোকে মলিন হয়ে পড়েছে। মায়ের স্বপ্ন ছিল তার ছেলেরা এসএসসি পাশ করবে। ফলাফল নিয়ে আসলে খুশির জোয়ার বয়ে যাবে বাড়িতে। কিন্তু তার আগেই মা চলে গেলেন না ফেরার দেশে।

জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালেক মিয়ার দুই ছেলে অর্ণব আহমেদ ও অর্পণ আহমেদ। রাজনগর উপজেলা সদরে অবস্থিত রাজনগর আইডিয়েল হাইস্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩ পেয়েছে তারা।

শুক্রবার (১১ জুলাই) অর্ণব ও অর্পণের সাথে কথা হলে তারা বলেন, ‘আমাদের মা আফিয়া বেগমের স্বপ্ন ছিল আমরা এসএসসি পাস করবো। আমাদের সফলতা নিয়ে কত মজা হবে। মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। রাত জেগেও পাশে থাকতেন। শনিবার (৫ জুলাই) তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমাদের এসএসসি পাসের আনন্দ শোকে মলিন হয়ে পড়েছে।’

অর্ণবের বাবা ছালেক মিয়া বলেন, ‘আফিয়া আমাদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেছে। সে ছেলেদের সফলতা দেখে যেতে পারেনি। স্ত্রীর অকাল মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।’

রাজনগর আইডিয়েল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: শাহিদুল ইসলাম বলেন, ‘অর্ণব ও অর্পণ জিপিএ-৩ পেয়েছে। তাদের অবস্থান থেকে তারা ভলো ফলাফল অর্জন করেছে। তাদের মায়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’