শ্রীপুরে জয় বাংলা স্লোগান দেয়ায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ২

সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার করা হয় এবং তাদের মাগুরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Location :

Magura
গ্রেফতার দুই যুবক
গ্রেফতার দুই যুবক |নয়া দিগন্ত

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে ঈদের নামাজ পড়ে ফেরার পথে সময় জয় বাংলা স্লোগান দেয়ায় সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ৯২৪ মার্চ) দুপুরে উপজেলার চর জোকা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার চর জোকা গ্রামের মরহুম আজাহার কাজীর ছেলে মো: রাজু কাজী (২৮) এবং একই গ্রামের মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজী (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ শনিবার ঈদের দিন ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চর জোকা গ্রামের পাঁচ যুবকের জয় বাংলা স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই তা ভাইরাল হয়। ওইদিন দুপুরে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটা মামলা হয়। এই মামলার সূত্র ধরেই ওই দুই যুবকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন মিয়া জানান, সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার করা হয় এবং তাদের মাগুরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।