গফরগাঁওয়ে টাংগাব ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল
দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিল |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ের টাংগাব ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টাংগাব ইউনিয়ন জামায়াতের আমির ডা: জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

ওয়ার্ড জামায়াতের সভাপতি মোজাম্মেল বাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াত নেতা, সম্ভাব্য উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল আনসারী এবং পাগলা থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক চেয়ারম্যান ডা: আফতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, সবক্ষেত্রে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।