ভারত ও বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা

ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা নিয়ে শ্রীমঙ্গলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Sreemangal
ভারত ও বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা
ভারত ও বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা |নয়া দিগন্ত

ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা নিয়ে শ্রীমঙ্গলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন এবং ত্রিপুরা রাজ্যের আগরতলাভিত্তিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান হলিডে প্ল্যানার্সের স্বত্বাধিকারী মনিষ চক্রবর্তী অংশ নেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তারা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন।

এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি ও স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব ও দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

সফরকালে অতিথিরা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিদর্শন করেন। সেখানে তাদের স্বাগত জানান চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন। এছাড়াও তারা মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যটন ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় পর্যটন শিল্পের উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার জেলা প্রশাসক মেঘা জৈন-এর বাবা।