মেলান্দহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha
মেলান্দহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু
মেলান্দহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের টনকি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের আনুমানিক বয়স ১৫ বছর। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, দেওয়ানগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন টনকি এলাকায় পৌঁছলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘মেলান্দহ উপজেলায় তিস্তা এক্সপ্রেস ট্রেনে কেটে একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’