গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে হামলা-ভাংচুর

সারজিস আলমও এক ফেসবুক পোস্টে লেখেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)

Location :

Golapganj
হামলায় ভাংচুরকৃত গাড়ি
হামলায় ভাংচুরকৃত গাড়ি |নয়া দিগন্ত

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও এক ফেসবুক পোস্টে লেখেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সিলেটের গোলাপগঞ্জে সাত শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে। অনুষ্ঠানটি পূর্ব ঘোষণা অনুযায়ী হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি সদস্যরা কড়া সতর্ক অবস্থায় ছিলেন। উপজেলা সদরও ছিল উত্তপ্ত। ছাত্রদলের নেতাকর্মীদের উপজেলা সদরের একটি মার্কেটের সামনে অবস্থান করতেও দেখা যায়।

এনসিপি নেতারা গোলাপগঞ্জের অনুষ্ঠানে যাওয়া আগে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উপজেলার সদর এলাকায় তাদের বহনকৃত গাড়িতে হামলা চালানো হয় এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা যায়। পরে সাত শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফেরার সময় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউপির ফুলবাড়ি বৈটিকর এলাকায় দ্বিতীয় দফায় তাদের বহরকৃত গাড়িতে হামলা চালিয়ে গাড়ির পেছনের গ্লাসসহ বিভিন্ন গ্লাস ভাংচুর করা হয়। তবে হামলার ঘটনায় কোনো নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।