কুলাউড়ায় ইটভাঙার গাড়ি উল্টে নিহত ১, আহত ৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ইটভাঙার গাড়ি উল্টে উসমান মিয়া (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
উল্টে যাওয়া ইটভাঙার গাড়িটি
উল্টে যাওয়া ইটভাঙার গাড়িটি |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় ইটভাঙার গাড়ি উল্টে উসমান মিয়া (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের খারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক উসমান মিয়া ভাটেরা ইউনিয়নের আশিঘর গ্রামের বাসিন্দা। আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান সুইট খান দুর্ঘটনায় একজনের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।