ধানের শীষ এবং গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে জয়যুক্ত করুন : মেজর হাফিজ

বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার ব্যবস্থা করা হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে পরিনত হবে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা
জনসভায় বক্তব্য রাখছেন মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ
জনসভায় বক্তব্য রাখছেন মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন তজুমদ্দিন) ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষ প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’- এর পক্ষে ভোট দিয়ে বিজয়ী করবেন।

আজ শনিবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধনের ক্ষমতা কারো নেই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার ব্যবস্থা করা হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে পরিনত হবে।

কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালমা ইউনিয়ন নির্বাচনী সমন্বয়ক মো: জহিরুল ইসলাম সুমন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান সুজন। কালমা ইউনিয়ন দক্ষিণ যুবদলের আহবায়ক মো: কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: কামাল হোসেন লাভলুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।