সিরাজদিখানে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

Location :

Sirajdikhan
সিরাজদিখান পুলিশের অভিযানে আটককৃতরা
সিরাজদিখান পুলিশের অভিযানে আটককৃতরা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ১২ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের নির্দেশনায় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হান্নানের নেতৃত্বে পরিচালনা করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো: আব্দুল হান্নান জানান, ‘উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’