নান্দাইলে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা, চালক নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবর্দী থেকে ৪০০ বস্তা চাল নিয়ে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। স্থানীয়রা হুমায়ুনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
নান্দাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চালবোঝাই ট্রাক সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে চালক নিহত হন
নান্দাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চালবোঝাই ট্রাক সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে চালক নিহত হন |নয়া দিগন্ত

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে চালক মো: হুমায়ুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মামুন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার আমলিতলা জোড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের সুরুজ আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবর্দী থেকে ৪০০ বস্তা চাল নিয়ে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। স্থানীয়রা হুমায়ুনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ট্রাক চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।