সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত

‘নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলার আয়োজন অব্যাহত রাখতে হবে’

সিলেটে সমাপ্ত হলো কমল সাহিত্য পরিষদ আয়োজিত ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত
সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত |নয়া দিগন্ত

সিলেটে সমাপ্ত হলো কমল সাহিত্য পরিষদ আয়োজিত ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘বই মানুষের জ্ঞান ও মননের প্রধান উৎস। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের সাহিত্য আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনবোধ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বইমেলার মতো উদ্যোগ আরো বিস্তৃত করা প্রয়োজন।

তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্ব ও বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসর, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক এম জে এইচ জামিল, দৈনিক কাজিরবাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি সুয়েজ হোসেন, কবি মকসুদ আহমদ লাল, আব্দুল বাতেন কবির, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, হাসান আহমদ সানি, মোস্তাক আহমদ সাকেল, সুবেজ আহমদ, ফাতেহা বেগম, ফাতেমা জাহান ও বাহা উদ্দিন বাহার।

এদিকে, বইমেলায় বেস্ট সেলার অ্যাওয়ার্ড অর্জন করে মাছরাঙা প্রকাশনী, বাবুই প্রকাশনী ও অক্ষরবৃত্ত প্রকাশনী। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, ১১ দিনব্যাপী অনুষ্ঠিত গ্রন্থমেলার বইমেলা মঞ্চে প্রতিদিনই সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষামূলক নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো। যা পাঠক-দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।