নীলফামারীর জলঢাকায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মমিনুর উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
জানা গেছে, ক্ষেতে লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে যায়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।



