ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘হালাল ব্যবসাও ইবাদত। কারণ হালাল ব্যবসার মাধ্যমে আয়ের পাশাপাশি পরকালীন মুক্তির পথ প্রশস্ত হয়।’
শনিবার (৮ নভেম্বর) রাতে সিলেটের জিন্দাবাজার-চৌহাট্টা সংলগ্ন শ্যামলী মার্কেটে রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টার ও ন্যাচারাল মেডিসিন কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
হাবিবুর রহমান বলেন, ‘সমাজে হাজারো ভেজালের ভিড়ে মানুষ আসলটা খুঁজে পাচ্ছে না। তাই আয়ের আগে ক্রেতাদের তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে সবাই সততার সাথে তার দায়িত্ব পালন করবে। একটা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’
রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম ফয়সলের সভাপতিত্বে এবং মুনীর হোসাইন ও আব্দুল্লাহ আল মাসুমের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ও রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টারের চিফ অ্যাডভাইজার ডা: মো: ফজলুল হক সোহেল।
মাওলানা সিদ্দিকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন মোতালেব ভিলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম সোয়েব, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মনোয়ার হোসেন মুন্না, তানযিমুল উম্মাহ মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল আহাদ, আব্দুস শহীদ জোয়ারদার, ট্রাভেল ব্যবসায়ী আব্দুল হামিদ, হাসান আহমদ, শ্যামলী মার্কেট সমিতির সভাপতি নাজিম উদ্দিন রিপন ও সেক্রেটারি আশরাফ সিদ্দিকী ইমন, রাইট কেয়ার ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক শামসুর রহমান জাবাল, শিল্পী ও অভিনেতা ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী রাজিব, আমিনুল ইসলাম, শামসুজ্জামান মাহবুব, ব্যবসায়ী আবুল খায়ের মাহমুদ প্রমুখ।



