ফুটপাতে দোকান বসতে না দেয়ায় সংঘর্ষ

সাভারে আনসার সদস্যদের উপর হকারদের হামলায় আহত ৭

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে আনসার সদস্যদের উপর শুক্রবার (৮ মে) দুই দফায় হামলার ঘটনায় অন্তত ৭ আনসার সদস্য আহত হয়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে আনসার সদস্যদের উপর হকারদের হামলায় আহত ৭
সাভারে আনসার সদস্যদের উপর হকারদের হামলায় আহত ৭ |নয়া দিগন্ত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে আনসার সদস্যদের উপর শুক্রবার (৮ মে ) দুই দফায় হামলার ঘটনায় অন্তত ৭ আনসার সদস্য আহত হয়।

আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় দুই হকার আটক করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

সাভার উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: আনিসুর রহমান নয়া দিগন্তকে জানান, দুই দফায় আনসার সদস্যদের উপর হামলার দুপুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিকেলের ঘটনায় রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনোও মামলা হয়নি।

থানা পুলিশ ও আনসার অফিসার সূত্রে জানা যায়, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাসস্ট্যান্ডের ফুটপাতের শতাধিক হকার দোখান পার্ট প্রায় দেড় মাস যাবত সাভার উপজেলা প্রশাসন উচ্ছেদ করা হলে মহাসড়কের বাসস্ট্যান্ডের যাটজট এবং মানুষের যাতায়াত স্বস্তিতে করে আসছিল। হকাররা যাতে পুনরায় মহাসড়কে বসতে না পারেন সে জন্য দীর্ঘদিন থেকে সকাল-বিকাল নিয়মিত আনসার সদস্যরা ডিউটি করে আসছেন।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মজিদপুর রোড সংলগ্ন পুরাতন ফুটওভার ব্রিজ এলাকায় আনসার সদস্যরা দায়িত্ব পালনকালে কিছু হকার আনসার সদস্যদের বাবা, মা’কে উদ্দেশ্য করে খারাপ বাসায় কথা বলেন এবং দোকান বসানোর চেষ্টা করলে আনসার সদস্যরা হকারদের ফুটপাতে দোকান বসাতে বাঁধা দেয়। এ সময় উত্তেজিত হকাররা আনসার সদস্য আনাস, সাজ্জাদ, আশরাফুল আলম গিয়াসের উপর হামলা এবং কর্মকর্তা এম এইচ মানিকের তলপেটে সোজোরে আঘাত করলে তারা আহত হয়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

একই দিন বিকেল ৪টার দিকে সাভার নিউ মার্কেটের সামনে হকাররা জড়ো হয়ে দ্বিতীয় দফায় আনসার সদস্যদের উপর হামলা করলে প্লাটন কমান্ডার মো: সামছুজ্জামানের দুই চোখে মারাত্মকভাবে জখম ও মাথায় আঘাত করেন এবং আনসার সদস্য মুন্নাসহ অপর আরেক সদস্যের উপর হামলা করেন হকাররা।

হামলার শিকার আনসার কর্মকর্তা এম এইচ মানিক জানান, আমরা প্রতিদিনের ন্যায় প্রায় দেড় মাস যাবত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সাভার মডেল থানার ওসি আরমান আলীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি। বেলা সোয়া ১১টার দিকে ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হকাররা একত্রিত হয়ে আমাদের উপর হামলা করেন। এ ঘটনায় আমার তটপেটে আঘাত করেন হকাররা।

সাভার মডেল থানার (এসআই) আব্দুস সামাদ নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় ২ হকারকে আটক করা হয়েছে।