মানিকগঞ্জে তরল অক্সিজেনবাহী লড়ির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের কেউ আহত না হলেও বাসটি পুড়ে গেছে এবং পুরো এলাকায় তরল অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কের প্রায় আধাঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিসের উদ্ধার কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এই ঘটনায় কোনো আহত নেই। যানবাহন চলাচল স্বাভাবিক।



