নোয়াখালীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খতিব নিহত

ফজরের নামাজ পড়ানোর জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মাকছুদ। যাত্রা পথে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
মৃত খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম
মৃত খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম |নয়া দিগন্ত

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) নিহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে এবং উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার মাকছুদ ফজরের নামাজ পড়ানোর জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’