৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে পঞ্চগড়ের অমৃত রায়, রুয়েটে ভর্তি

পঞ্চগড় জেলার বোদা উপজেলার নলেহাপাড়া গ্রামের এক শিক্ষার্থী দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যান্ত্রিক কৌশল বিভাগে ভর্তি হয়েছেন।

Location :

Boda
৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন পঞ্চগড়ের অমৃত রায়
৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন পঞ্চগড়ের অমৃত রায় |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড় জেলার বোদা উপজেলার নলেহাপাড়া গ্রামের এক শিক্ষার্থী দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যান্ত্রিক কৌশল বিভাগে ভর্তি হয়েছেন।

শিক্ষার্থীর নাম অমৃত রায়। তিনি বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। তার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মা গৃহিণী।

অমৃত রায় চান্স পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়: মৃত্তিকা, পানি ও পরিবেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট): নগর ও অঞ্চল পরিকল্পনা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): লেদার ইঞ্জিনিয়ারিং, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট): যান্ত্রিক কৌশল (ভর্তি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়: গণিত, খুলনা বিশ্ববিদ্যালয়: পদার্থবিজ্ঞান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইচএসটিইউ): পদার্থবিজ্ঞান।

অমৃত রায় সংবাদ মাধ্যমকে জানান, ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় তিনি প্রতিদিন ১০ ঘণ্টার বেশি পড়াশোনা করেছেন।

তিনি বলেন, ‘আমাদের গ্রামটা অনেক বড়, কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র হাতে গোনা দুই-একজন। তার মধ্যে আমিই একমাত্র ইঞ্জিনিয়ারিং পড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

কলেজের জীবন প্রসঙ্গে তিনি বলেন, ‘কলেজে থাকাকালীন পড়ালেখায় নিয়মিত ছিলাম এবং দিনে ১০ ঘণ্টার উপরে পড়তাম। আমাদের কলেজে যেসব পরীক্ষা হতো, সবগুলোতেই ভালো করতাম।’

ভর্তি পরীক্ষার চাপ প্রসঙ্গে অমৃত রায় বলেন, ‘এডমিশনে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, তাই অনেক পড়তে হতো। এডমিশনের সময় অনেক দুশ্চিন্তা বেড়ে যায়, কিন্তু আশা ছাড়িনি। যার জন্য আজকে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

বর্তমানে রুয়েটে পড়াশোনা শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন তিনি।