মেলান্দহে গাছে উঠে অজ্ঞান শ্রমিক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

হযরত আলী পেশায় একজন শ্রমিক। তিনি হাতিজা এলাকায় একটি উঁচু বড়ই গাছের ডাল কাটতে ওঠেন। হটাৎ করে সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
গাছ থেকে অজ্ঞান শ্রমিককে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
গাছ থেকে অজ্ঞান শ্রমিককে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহ উপজেলায় উঁচু বড়ই গাছের ডাল কাটতে উঠে গাছের ওপরেই অজ্ঞান হয়ে পড়েন মো: হযরত আলী (৭০) নামে এক শ্রমিক। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শনিবার (১১ এপ্রিল) সকালে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হযরত আলী পেশায় একজন শ্রমিক। তিনি হাতিজা এলাকায় একটি উঁচু বড়ই গাছের ডাল কাটতে ওঠেন। হটাৎ করে সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা বিষয়টি দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, সকালে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২৫ ফুট উঁচু গাছ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।