বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবকরা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক ডা. ফেরদৌস খন্দকার।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)
বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবকরা
বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবকরা |নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক ডা. ফেরদৌস খন্দকার।

বুধবার (১৫ জুলাই) উপজেলার সরল ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় তার পক্ষ থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার প্রতিনিধিরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাঁদের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন আনজুমান আরা বেগম দিনা, মুহাম্মদ মনসুরুল আজম, মোহাম্মদ রিজওয়ানুল আলম, দিলরুবা বেগম, দিলারা বেগম, ফিরোজা বেগম, সাংবাদিক মো. নুরুল কবির, সাংবাদিক শেখ আবদুল্লাহ, সুমাইয়া রশীদ, মাশফিয়া রহমান, মুসকান কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা।

এ সময় স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকালে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডা. ফেরদৌস খন্দকার ও তার সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।