কোনো ধর্ম বিশৃঙ্খলা চায় না, শান্তি চায় : এমপি কামরুল

একটি চক্র বাংলাদেশে সম্প্রতির যে সুন্দর নিদর্শন আছে তা নষ্ট করতে চেষ্টা করছে। তা কোনো ভাবে হতে দেয়া যাবে না।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
মতবিনিময় সভায় এমপি কামরুল
মতবিনিময় সভায় এমপি কামরুল |নয়া দিগন্ত

বিগত দিন গুলোর মতো আর কোনো বিভেদ না রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘কোনো ধর্মই বিশৃঙ্খলা চায় না, শান্তি চায় আর আমরা সবাই শান্তিতে মিলে মিশে থাকব।’

শুক্রবার (২৬ জুন) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে উত্তেজিত জনতা প্রিন্স রায় দ্বীপ্তের বসতবাড়ি ও মন্দির ভাঙচুর করার ঘটনাস্থল পরিদর্শন করে সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় সভাকালে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, ‘একটি চক্র বাংলাদেশে সম্প্রতির যে সুন্দর নিদর্শন আছে তা নষ্ট করতে চেষ্টা করছে। তা কোনো ভাবে হতে দেয়া যাবে না। হতে দিবো না আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে।

তিনি আরো বলেন, আমাদের ধর্ম কখনোই অন্যকে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করুক বলে না। দ্বীপ্ত ভুল করেছে তার ভুলের জন্য সবাইকে দোষারপ করা যাবে না। এই ঘটনাটি মন থেকে মুছে ফেলতে হবে, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা মিলে মিশে এক সাথে ছিলাম আর আগামীতেও থাকবো সকল ভেদাভেদ ভুলে।’

তিনি দ্বীপ্ত রায়ের মাকে জানান আগামী এক সাপ্তাহের মধ্যে বসতঘর মেরামত করে দেয়া হবে। এবং কোনো সমস্যা হলে বর্তমান সরকারসহ প্রশাসন তাদের সাথে আছে। আর যারা অপ্রতিকর ঘটনার সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আর হিন্দু সম্প্রদায়ের সবাই সর্তক ও সজাগ থাকবেন যেন আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রতি নষ্ট করতে কেউই না পারে।

এ সময় সুনামগঞ্জ পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। পরে এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে আলেম, ধর্মীয় নেতা, ইমামদের সাথে আয়োজিত সভায় যোগ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের দিকে দ্বীপ্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা) -কে কটুক্তি করে পোস্ট ও কমেন্টস করে। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলা বাদাঘাট বাজার থেকে অভিযোক্ত দ্বীপ্ত রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

দ্বীপ্ত রায় (২২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে ও বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।

এদিকে, ওই যুবকের ফাঁসির দাবিতে উত্তেজিত ছাত্র জনতাসহ সর্বমহলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। মঙ্গলবার তার বিরুদ্ধে পেনাল কোড ২৯৫ তৎসহ সাইবার সুরক্ষা আইন ২৬ ধারা পুলিশ বাদি হয়ে মামলা করে সকালে আদালতে পাঠানো হলে আদালত দ্বীপ্তকে জেল হাজতে পাঠায়।