চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সংগঠনটির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির উপজেলা জামায়াতের আমির মো: নুরুল কবির।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মো: আলাউদ্দিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনশক্তির নৈতিক মান ও সাংগঠনিক কাঠামো আরো মজবুত করার লক্ষ্যে কাজের গতি বৃদ্ধি করতে হবে। নীতি-নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না।
এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ নুরনবী, ইউসুফ বিন আবু বকর, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, জসিম উদ্দিন এবং অফিস সহকারী ইজহার ও ইমদাদ প্রমুখ।



