চৌদ্দগ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়াচ্ছে সামাজিক সংগঠন ‘তারুণ্য’।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
চৌদ্দগ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়াচ্ছে সামাজিক সংগঠন ‘তারুণ্য’। গ্রামের বিভিন্ন সড়ক চলাচলের উপযোগী করতে সংগঠনটির একঝাঁক তরুণ কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের কয়েকটি সড়ক বেহাল থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’র উদ্যোগে সড়ক সংস্কার কার্যক্রম শুরু করা হয়।

এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছেন গ্রামের সিএনজিচালকরা, প্রবাসীরা ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা। সার্বিকভাবে সহযোগিতা করেন পলাশ, রকিবুল ইসলাম রকি, শরিয়ত উল্লাহ হাসান ও ফারুক হোসেনসহ আরো অনেকে।

স্থানীয়রা বলেন, সরকারি উদ্যোগের অপেক্ষা না করে তরুণদের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। এতে যেমন মানুষের দুর্ভোগ কমবে, তেমনি তরুণদের সামাজিক দায়বদ্ধতার প্রকাশও ঘটেছে।

‘তারুণ্য’ সংগঠনের সদস্যরা বলেন, মানবসেবা ও গ্রাম উন্নয়নই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকাবাসী এ উদ্যোগে সহযোগিতাকারী প্রবাসী ও স্থানীয় শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ‘তারুণ্য’ সংগঠনের সদস্যদের এই স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।